২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজীবন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন হাম্মাম

ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার আজীবন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন সংস্থাটির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী মোহাম্মদ বিন হাম্মাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 06:32 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার আজীবন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন সংস্থাটির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী মোহাম্মদ বিন হাম্মাম। ১৯৯৬ সাল থেকে ফিফার নির্বাহী কমিটির সদস্য হাম্মাম জানান, তিনি নির্দোষ। আর 'ফিফার কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার মিথ্যাচারের' কারণেই নাকি তার বিরুদ্ধে এমন আভিযোগ উঠেছে। ২০০২ সাল থেকে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এফসি) প্রেসিডেন্ট হাম্মামের বিরুদ্ধে অভিযোগ ফিফার প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ভোটারদের (ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়নের কর্মকর্তাদের) ঘুষ দিয়ে নিজের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেছিলেন। পরে অভিযোগের মুখে ২৯ মে হাম্মাম নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিফার প্রেসিডেন্ট পুননির্বাচিত হন সেপ ব