ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ কামাল আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে।
প্রতিযোগিতার স্পন্সর সিটিসেল।
ছয়টি দেশ অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। দেশগুলো হলো ভারত (পশ্চিম বাংলা), নেপাল, ভুটান, মালদ্বীপ, মালয়েশিয়া ও স্বাগতিক বাংলাদেশ ।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে (বিওএ) রোববার এক সাংবাদ সম্মেলনে বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে সরকার বলেন, "এই প্রতিযোগিতা আয়োজন করায় দেশের বাস্কেটবল খেলার উন্নয়ন হবে।"
রাষ্ট্রপতি জিল্লুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান।
টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' প্রতিযোগিতার সব খেলা সরাসরি সম্প্রচার করবে।
সংবাদ সম্মেলনে সিটিসেলের চিফ-অপারেটিং অফিসার ডেভিড লি, হেড অব মাকেটিং অ্যান্ড কমিউনিকেশনস তাসলিম আহমেদ ও বাস্কেটবল ফেডারেশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন উপস্থিত ছিলেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/০০২৩ ঘ.
bdnews24