২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগেই সিদ্ধান্ত নিয়ে বসে আছে ফিফা

সেপ ব্লাটারের বিপক্ষে ফিফা সভাপতি নির্বাচনে ভোটারদের ঘুষ দেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হতে পারেন বলে মনে করছেন মোহাম্মদ বিন হাম্মাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেপ ব্লাটারের বিপক্ষে ফিফা সভাপতি নির্বাচনে ভোটারদের ঘুষ দেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হতে পারেন বলে মনে করছেন মোহাম্মদ বিন হাম্মাম। এক কাতারি ফুটবল কর্মকর্তা বলেন, "শনিবার তাকে দোষী সাব্যস্ত করা হলে বিস্মিত হওয়ার কিছুই থাকবে না।" কেননা এ ব্যাপারে আগেই সিদ্ধান্ত নিয়ে বসে আছে ফিফা। দোষী সাব্যস্ত হলে সারা জীবনের জন্য ফুটবলে নিষিদ্ধ হতে পারেন বিন হাম্মাম। তবে ঘুষ দেয়ার কথা অস্বীকার করেন তিনি। ফিফার নৈতিকতা বিষয়ক কমিটিতে শুক্রবার বিন হাম্মামের মামলা নিয়ে যখন শুনানি চলছিল, ঠিক তখন তিনি এ কথা বলেন। তিনি ফিফার আইনি প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন। শনিবারের শুনানিতে তিনি হাজির থাকবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। এর আগে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো তথ্য-প্রমাণ নৈতিকতা বিষয়ক কমিটিতে দাখিল করবেন বলে জানিয়েছিলেন। হাম্মামের বিরুদ্ধে ক্যারিবীয় অঞ্চলের ভোটারদের ৪০ লাখ ডলার ঘুষ দেয়ার অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/টিএ/১৮১২ ঘ.