ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দীর্ঘদিন পর ঢাকায় বসছে আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা। পল্টন উডেন ফ্লোর জিমনেসিয়ামে শুক্রবার শুরু হবে এশিয়ান জুরখানে কুস্তি প্রতিযোগিতা। শেষ হবে ৩০ জুলাই।
এশিয়ান জুরখানে স্পোর্টস কনফেডারেশন, জাতীয় ক্রীড়া পরিষদ, ইরান কালচারাল সেন্টার ও বাংলাদেশ অ্যামেচার কুস্তি ফেডারেশন এই প্রতিযোগিতার আয়োজন করছে।
প্রতিযোগিতার খরচ বহন করবে আন্তর্জাতিক ও এশিয়ান জুরখানে স্পোর্টস কনফেডারেশন।
প্রতিযোগিতায় ২৬টি দেশ অংশ নেবে। দেশগুলো হলো
bdnews24