২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস উরুগুয়ের পক্ষে, সময় আর্জেন্টিনার

কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শনিবার মুখোমুখি হচ্ছে স্বাগতিক আর্জেন্টিনা ও উরুগুয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 05:43 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শনিবার মুখোমুখি হচ্ছে স্বাগতিক আর্জেন্টিনা ও উরুগুয়ে। বাংলাদেশ সময় রোববার ভোর সোয়া ছয়টায় খেলাটি শুরু হবে। এর আগে প্রথম কোয়ার্টার ফাইনালে খেলবে কলম্বিয়া ও পেরু। ওই খেলাটি হবে বাংলাদেশ সময় রোববার রাত তিনটায়। আর্জেন্টিনা ও পেরু উভয় দলই রেকর্ড গড়ে সর্বোচ্চ ১৪বার করে কোপা আমেরিকা শিরোপা জিতেছে। কোপায় এর আগে ২৪ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। এর মধ্যে উরুগুয়ে জিতেছে ১৫বার। আর্জেন্টিনার জয় ৯টি। কোপা আমেরিকার নাম আগে ছিলো 'সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ'। ১৯১৬ সাল থেকে শুরু করে ১৯৬৭ সাল পর্যন্ত প্রতিযোগিতাটি এই নামেই প্রচলিত ছিলো। ওই সময়ে ১২ বার ফাইনালে মুখোমুখি হয়েছিলো উরুগুয়ে ও আর্জেন্টিনা। জয়ের পাল