২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামালের ২০, রহমতগঞ্জর ৫ লাখ টাকা জরিমানা

পাতানো খেলার দায়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ২০ ও রহমতগঞ্জের ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে রহমতগঞ্জের সহ-সম্পাদক সালাহউদ্দিন কালাকে তিন ও গোলরক্ষক ইরান শেখকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাতানো খেলার দায়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ২০ ও রহমতগঞ্জের ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে রহমতগঞ্জের সহ-সম্পাদক সালাহউদ্দিন কালাকে তিন ও গোলরক্ষক ইরান শেখকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এছাড়া সালাহউদ্দিন কালাকে মিষ্টি খাওয়ার দাওয়াত দেয়ার জন্য মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কোচ মারুফুল হককে নিষিদ্ধ করা হয় দুই মাসের জন্য। বাফুফে ভবনে শনিবার ফেডারেশনের নির্বাহী কমিটির পাঁচ ঘন্টার জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানান পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। তবে তিনি জানান, দুই ক্লাবের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি। বাংলাদেশ লিগের ১১ জুনের খেলা পাতানো ছিল বলে অভিযোগ ওঠে। খেলায় রহমতগঞ্জ প্রথমে ২ গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ৫-২ গোলে হার মানে শেখ জামালের কাছে। পাতানো খেলার অভিযোগ খতিয়ে দেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে এসব সুপারিশ করে পেশাদার লিগ কমিটি। নির্বাহী কমিটির বৈঠকে সুপারিশগুলো অনুমোদন করা হয়। সুপারিশে বলা হয়, বাংলাদেশ লিগে শেখ জামাল ও রহমতগঞ্জের মধ্যে দ্বিতীয় পর্বের খেলাটি পাতানো নয়, সমঝোতার হয়েছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, "তদন্ত কমিটি যে সুপারিশ করেছে আমরা তা অনুমোদন করেছি।" বাংলাদেশ লিগের বিধি-বিধানে কোনো দলের জরিমানা করার কথা উলে