২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাগুয়েরোর ইচ্ছা রিয়াল মাদ্রিদে খেলা

ভবিষ্যতের কথা ভেবে আতলেটিকো মাদ্রিদ ছেড়ে স্পেনেরই কোনো ক্লাবে যেতে চান আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড় সার্জিও অ্যাগুয়েরো। তবে ইংল্যান্ডের হলেও ক্ষতি নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 11:27 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভবিষ্যতের কথা ভেবে আতলেটিকো মাদ্রিদ ছেড়ে স্পেনেরই কোনো ক্লাবে যেতে চান আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড় সার্জিও অ্যাগুয়েরো। তবে ইংল্যান্ডের হলেও ক্ষতি নেই। এ জন্য বেশি দেরিও করতে চান না তিনি। কোপা আমেরিকার পরপর আতলেটিকো মাদ্রিদ ছেড়ে চলে যেতে চান। এ কথা তিনি তার ক্লাবকে জানিয়েও দিয়েছেন বলে বলে জানান ২৩ বছর বয়সী অ্যাগুয়েরো। কোপা আমেরিকায় চমৎকার খেলছেন তিনি। প্রতিযোগিতায় তার দলের চারটি গোলের তিনটিই করেছেন তিনি। এ পর্যন্ত প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতাও তিনি। কোন ক্লাবে যেতে চান তা স্পষ্ট করে বলেননি। তবে লা রেডকে তিনি বলেন, তার ইচ্ছা রিয়াল মাদ্রিদে খেলা। স্পেনের অন্য কোনো ক্লাবে সুযোগ না পেলে ইংল্যান্ড যেতেও তার আপত্তি নেই বলে তিনি জানান। এর কারণ হিসেবে আর্জেন্টিনার ফুটবল ইশ্বর হিসেবে পরিচিত দিয়েগো মারাদোনার জামাতা বলেন, এই দুই দেশের ফুটবল লিগই ইউরোপের সেরা। অ্যাগুয়েরোকে কেনার জন্য ইউরোপের বিভিন্ন ক্লাব ৪৫ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে রাজি হবে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭০৬ ঘ.