২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএসপি'তে বাংলাদেশ দল

লেবাননের বিপক্ষে বিশ্বকাপ প্রাক বাছাইয়ের দ্বিতীয় পর্বের জন্য ঘোষিত ২২ সদস্যের প্রাথমিক ফুটবল দল শুক্রবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 05:57 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লেবাননের বিপক্ষে বিশ্বকাপ প্রাক বাছাইয়ের দ্বিতীয় পর্বের জন্য ঘোষিত ২২ সদস্যের প্রাথমিক ফুটবল দল শুক্রবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছে। শুক্রবার নির্ধারিত সময় সকাল দশটায় দলে ঠাঁই পাওয়া ২১ জন খেলোয়াড় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কাছে রিপোর্ট করেন। আর রক্ষণভাগের খেলোয়াড় মামুন মিয়া সরাসরি বিকেএসপিতে কোচ নিকোলা ইলিয়েভস্কির কাছে রিপোর্ট করেন। তবে বৃষ্টির কারণে দীর্ঘ জ্যামের সৃষ্টি হওয়ায় বিকেএসপিতে পৌঁছাতে খেলোয়াড়দের অনেক ভোগান্তির পোহাতে হয়। দলের সহকারি কোচ সৈয়দ গোলাম জিলানী জানান,"দল বাফুফে ভবন থেকে সাড়ে এগারটায় রওনা হয়। আর বিকেল তিনটায় বিকেএসপিতে পৌঁছায়। জ্যামের কারণেই এতোটা দেরি হয়েছে।" দল বিশ্রাম নেওয়ার পর প্রথম দিন অনুশীলনের জন্য মাঠে নামবে বলেও জানান জিলানী। পাঁচ দিনের ক্যাম্প শেষে বাংলাদেশ দল ২০ জুলাই লেবাননের বৈরুতের উদ্দেশ্যে রওনা দিবে। ২৩ তারিখ প্রথম খেলা সেখানেই হবে। ফিরতি খেলায় ২৮ জুলাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে লেবানন। দল:বিপ্লব, মামুন খান, জিয়া, নাসির, ওয়ালি ফয়সাল, আরিফুল, রেজা, সুজন, মামুন মিয়া, লিঙ্কন, মিশু, কমল, মামুনুল, রাজু, জাহিদ, শাকিল, প্রাণতোষ, বিপুল, রবিন, এমিলি, মিথুন ও তৌহিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২৩৫০ ঘ.