২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে উরুগুয়ে

কোপা আমেরিকায় আর্জেন্টিনার পর এবার কোয়ার্টার ফাইনালে উঠে গেলো উরুগুয়েও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 04:44 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোপা আমেরিকায় আর্জেন্টিনার পর এবার কোয়ার্টার ফাইনালে উঠে গেলো উরুগুয়েও। বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দলটি গ্র"প পর্বে নিজেদের শেষ খেলায় ১-০ গোলে হারায় মেক্সিকোকে। কোয়ার্টার ফাইনালে শনিবার আর্জেন্টিনার মুখোমুখি হবে উরুগুয়ে। অন্য খেলায় চিলি ১-০ গোলে জিতেছে পেরুর বিপক্ষে। তবে গোলটি ছিলো আত্মঘাতী। যদিও উভয় দলের শেষ আট আগেই নিশ্চিত হয়েছিলো। তবে এই জয়ের ফলে তিন খেলায় ৭ পয়েন্ট নিয়ে 'সি' গ্র"পের শীর্ষ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল খেলবে চিলি। আর অন্য দুই গ্র"পের তৃতীয় দলের তুলনায় পেরু পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে। তিন খেলায় তাদের পয়েন্ট ৪। সমান খেলায় উরুগুয়ের পয়েন্ট ৫। তারা তালিকার দ্বিতীয় দল। আর গ্র"প পর্যয়ের তিনটি খেলাতেই হেরেছে মেক্সিকো। এস্তাদিও কুইদাদ দে লা প্লাতায় উরুগুয়ে ও মেক্সিকো উভয় দলই কিছুটা অস্বস্তি নিয়ে খেলা শুরু করে। এছাড়া বৃষ্টির কারণে মাঠ কিছুটা পিচ্ছিলও ছিলো। খেলার ১৫ মিনিটের মাথায় গোল করে উরুগুয়েকে এগিয়ে নেন রক্ষণভাগের খেলোয়াড় আলভারো পেরেইরা। লুইস সুয়ারেজকে অবৈধভাবে বাধা দেয়ায় ফ্রি কিকের বাঁশি বাজান রেফারি। ফ্রি কিক নিতে আসেন দিয়েগো ফোরলান। মেক্সিকোর বক্সে জটলার মধ্যে গিয়ে পড়ে বল। মেক্সিকোর গোলরক্ষক লুইস আর্নেস্তো কিছু বুঝে ওঠার আগেই বল জালে জড়িয়ে দেন পেরেইরা। নয় মিনিট পর গোল শোধের দারুণ একটি সুযোগ পেয়েছিলো মেক্সিকো। কিন্তু দস সান্তোসের নেয়া শটটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। ব্যবধান দ্বিগুণ করার আরো বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলো উরুগুয়ে। এর মধ্যে ৩৬ মিনিটে ২৫ গজ দূর থেকে নেয়া সুয়ারেজের শটটি গোলপোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। দ্বিতীয়ার্ধে মেক্সিকোকে চাপে ফেলে উরুগুয়ে। ৬৩ মিনিটে ছয় গজ দূর থেকে নেয়া ফোরলানের শটটি পোস্টের উপর দিয়ে চলে যায়। সুয়ারেজ ও ফোরলানের আরো বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়। তবে দূর্ভাগ্যই বলতে হবে মেক্সিকোর। খেলার শেষ হওয়ার ১০ মিনিট আগে ফ্রি কিক থেকে বল পেয়ে তা উরুগুয়ের জালে জড়িয়ে দিয়েছিলেন মেক্সিকোর আক্রমণভাগের খেলোয়াড় রাফায়েল মার্কেজ। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এদিকে দিনের প্রথম খেলায় (চিলি-পেরু) উভয় দলই সমানতালে খেলতে থাকে। তবে গোলের দেখা পাচ্ছিলো না কেউই। দ্বিতীয়ার্ধে দুই দলেরই একজন করে খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হয়। মনে হচ্ছিলো ড্র হতে যাচ্ছে খেলাটি। নির্ধারিত সময়ে কেউ গোলও পায়নি। তবে ইনজুরি সময়ে (৯০ ২) কর্ণার থেকে উড়ে আসা বল নিজেদের জালেই ঢুকিয়ে দেন পেরুর বদলি খেলোয়াড় আন্দ্রে মার্টিন দিয়াজ। কলম্বিয়া ও ভেনিজুয়েলাও কোয়ার্টার ফাইনালের উঠেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/১০৩৬ ঘ.