২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি দুর্ঘটনায় আহত মারাদোনা

আর্জেন্টিনার সাবেক ফুটবলার ও কোচ দিয়েগো মারাদোনা গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন। তবে তা গুরুতর কিছু নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 04:46 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

বুয়েন্স আয়ার্স, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আর্জেন্টিনার সাবেক ফুটবলার ও কোচ দিয়েগো মারাদোনা গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন। তবে তা গুরুতর কিছু নয়। সোমবার বুয়েন্স আয়ার্সে নিজের বাড়ির কাছে একটি বাসের সাথে মারাদোনার গাড়ির সংঘর্ষ হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম ও কর্মকর্তারা জানিয়েছেন। দুর্ঘটনার সময় মারাদোনার বান্ধবীও সাথে ছিলেন। তিনিও অক্ষত রয়েছেন বলে হাসপাতালসূত্র জানিয়েছে। হাসপাতালের চিকিৎসক অস্কার সিকো বলেন, "দু'জনেই ঠিক আছেন, সুস্থ অবস্থায় রয়েছেন। দুর্ঘটনার পর অভ্যন্তরীণভাবে তারা আহত হয়েছেন কি না বিষয়টি পরীক্ষার জন্য নিজেরাই হাসপাতালে এসেছিলেন।" ৫০ বছর বয়সী মারাদোনা আরব আমিরাতের আল ওয়াসাল ক্লাবের কোচ হিসেবে কাজ শুরুর অপেক্ষায় রয়েছেন। এর আগে তিনি আর্জেন্টিনার জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন। কিন্তু ২০১০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা শোচনীয়ভাবে ব্যর্থ হলে মারাদোনা কোচের পদ থেকে সরে যেতে বাধ্য হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এএনএম/১৮৩৪ ঘ.