ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে মেক্সিকো।
বিজয়ী দলের পক্ষে গোল দু'টি করেন অ্যান্তোয়ো ব্রিসেনো ও জিয়োভানি ক্যাসিয়াস।
মেক্সিকো সিটিতে রোববারের চূড়ান্ত খেলা দেখতে সাজ সাজ রবে গ্যালারিতে হাজির হন স্বাগতিক দেশের সমর্থকরা। ২০০৫ সালে পেরুতে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জয়ের স্মৃতি স্মরণ করে চমৎকার এক ফুটবল প্রদর্শনীতে মেতে ওঠে মেক্সিকো।
খেলার ৩১ মিনিটে টুর্নামেন্টের সবোর্চ্চ গোলদাতা কালোর্স ফিয়েরো ডান প্রান্ত থেকে বল 'ফ্লিক' করে পাঠিয়ে দেন ব্রিসেনোর কাছে। তার দুর্দান্ত 'ভলি' জালে জড়িয়ে গেলে উল্লাসে ফেটে পড়েন মেক্সিকোর সমর্থকরা।
খেলার অতিরিক্ত সময়ে (৯০ ) মেক্সিকোর পক্ষে দ্বিতীয় গোলটি করেন ক্যাসিয়াস।
এর আগে খেলায় সমতা ফেরানোর চমৎকার একটা সুযোগ পায় উরুগুয়ে। কিন্তু এলবিয়ো আলভারেজের শট মেক্সিকোর ক্রসবারে লেগে ফিরে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২৩০৯ ঘ.
bdnews24