২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলকে বিদায় জানালেন ক্যানাভারো

পেশাদার ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন ইতালির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেশাদার ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন ইতালির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো। তার নেতৃত্বের ২০০৬ সালে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় ইতালি। তাছাড়া ওই বছর ফিফার বর্ষসেরা খেলোয়াড়ও হয়েছিলেন ক্যানাভারো। চোটের কারণেই ক্যানাভারো এই সিদ্ধান্ত নিয়েছেন। দুবাইয়ের ক্লাব 'আল আহিল'র হয়ে সর্বশেষ ম্যাচটি খেলেন রক্ষণভাগের এই খেলোয়াড়। তবে ক্লাবটির কোচিংয়ের সঙ্গে যুক্ত থাকতে পারেন তিনি। সংবাদ সম্মেলনে ক্যানাভারো বলেন, "চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ছুটিতে থাকার সময় আমি সমস্যাটি কাটিয়ে উঠার চেষ্টা করেছিলাম। কিন্তু মিয়ামিতে যখন আমি হাল্কা দৌঁড়ে বের হই তখনও ব্যাথা অনুভব করছিলাম। বুঝতে পারি এটা কাটিয়ে ওঠা সম্ভব নয়।" আল আহিল ক্লাবের প্রধান আল নাবুদাহর সঙ্গে নিজের সুসম্পর্ক রয়েছে জানিয়ে ক্যানাভারো আরো বলেন, "আমি সঙ্গে সঙ্গে বিষয়টি আল নাবুদাহকে জানাই। ওনার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। কোচ হিসেবে আরো তিন বছর আমি আল আহিলে থাকতে চাই।" আরো এক বছর খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন ক্যানাভারো। তবে চোটের কারণে সেটা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, "এটা ঠিক হতো না। কারণ আমি জানি আমার হাঁটু আর আগের অবস্থায় ফিরবে না। আমার বয়স ৩৮ হতে চললো। আমি আমার খেলোয়াড়ি জীবন নিয়ে সন্তুষ্ট। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে।" ইতালির হয়ে ১৩৬টি ম্যাচ খেলেছেন ক্যানাভারো। এছাড়া নাপোলি, পালের্মো, ইন্টার মিলান, জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ সময় কাটিয়েছে তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৯৫০ ঘ.