ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন সুপার কাপের উদ্বোধনী খেলায় আহত হওয়ায় রাজধানীর স্কয়ার হাপাতালে ভর্তি করা হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের রক্ষণভাগের খেলোয়াড় ওয়ালি ফয়সালকে।
ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলার সময় মাথায় আঘাত পান তিনি। এখন রয়েছেন হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে। খেলায় ওয়ালির দল জেতে ৬-১ গোলে।
শেখ জামালের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল জানান, "খেলার দ্বিতীয়ার্ধে ব্রাদার্সের রক্ষণভাগের এক খেলোয়াড় সঙ্গে ধাক্কা লাগায় মাথায় আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে বমি হয় তার।"
"তার অবস্থা আশঙ্কাজনক নয়। দুই-একদিনের মধ্যে তাকে ছেড়ে দেয়া দেয়া হবে," বলেন শেখ জামাল ম্যানেজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২৩৫২ ঘ.
bdnews24