ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোপা আমেরিকায় বৃহস্পতিবার নয় জনের বলিভিয়াকে ২-০ গোলে হারিয়েছে কোস্টারিকা। এই জয়ের ফলে দলটির নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হলো।
দুই খেলায় ৪ পয়েন্ট নিয়ে 'এ' গ্র"পের শীর্ষে আছে কলম্বিয়া। সমান খেলায় কোস্টারিকার পয়েন্ট ৩। নিজেদের প্রথম দু'টি খেলায় ড্র করায় স্বাগতিক আর্জেন্টিনার পয়েন্ট ২। সমান খেলায় ১ পয়েন্ট নিয়ে তালিকায় সব দলের নিচে রয়েছে বলিভিয়া।
'এ' গ্র"পের শেষ খেলায় ১২ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টা ৪৫ মিনিটে আর্জেন্টিনার মুখোমুখি হবে কোস্টারিকার।
উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনাকে রুখে দেয়ায় আত্মবিশ্বাসের কমতি ছিল না বলিভিয়ার। মাঠে তাদের সমর্থকও ছিল বেশি। তাই গ্যালারি সেজেছিল সবুজ রঙে। তাদের সমর্থন পেয়ে শুরু থেকেই বলিভিয়ার খেলোয়াড়রা চেপে ধরেন কোস্টারিকাকে। গোল করার প্রথম সুযোগও পান তারা খেলার ১৩ মিনিটে। রক্ষণভাগের কয়েকজন খেলোয়াড়ের ভেতর দিয়ে আড়াআড়িভাবে বল ঠেলে দেন হুয়ান আর্ক। কিন্তু সেই বলে পা ছোঁয়াতে পারেননি মার্সেলো মরেনো।
প্রথমার্ধের শেষ দিকে খেলায় ফিরে আসে কোস্টারিকা। বলিভিয়ার রক্ষণকে অস্থির করে তোলে তারা।
প্রথমার্ধের সে গতি দ্বিতীয়ার্ধেও ধরে রাখে মধ্য আমরেকিার দলটি। জসুয়ে মার্টিনেজ গোলে ৫৯ মিনিটে এগিয়েও যায় তারা। তাকে বল বানিয়ে দেন অ্যালান গুয়েভারা।
কপাল খারাপ বলিভিয়ার। ৭০ মিনিটে কোস্টারিকার মাঝমাঠের খেলোয়াড় মোরা শট নেন গোলপোস্ট লক্ষ্য করে। কিন্তু হঠাৎই বলটি হাত দিয়ে ঠেকিয়ে বসেন রোনাল্দ টেলর। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় টেলরকে।
পেনাল্টিটা কাজে লাগাতে পারেনি কোস্টারিকা। গুয়েভারা শট ঠেকিয়ে দেন বলিভিয়ার গোলরক্ষক কার্লোস এরিয়েস।
সাত মিনিট পর নয় জনের দলে পরিণত হয় বলিভিয়া। ক্যাম্পবেলকে অবৈধভাবে বাঁধা দেয়ায় মাঠ থেকে বেরিয়ে যেতে হয় বলিভিয়ার রক্ষণভাগের খেলোয়াড় ওয়াল্টার ফ্লোরেসকে।
এর দুই মিনিট পর ক্যাম্পবেল করেন দলের পক্ষে দ্বিতীয় গোল করেন। বলটি তাকে বানিয়ে দেন মোরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/টিএ/১৮৪৩ ঘ.
bdnews24