২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছে ফুটবল দল

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের প্রথম পর্বের ফিরতি খেলা শেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 03:23 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের প্রথম পর্বের ফিরতি খেলা শেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। খেলা গোলশূন্য ড্র হয়। এর আগে ঢাকায় প্রথম খেলায় বাংলাদেশ জেতে ৩-০ গোলে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় ঢাকায় এসে পৌঁছে জাতীয় দল। যদিও দলটির পৌঁছার কথা ছিল ভোর সাড়ে ৬ টায়। দুই খেলা মিলে ৩-০ গোলে এগিয়ে থাকায় বাংলাদেশ দ্বিতীয় পর্বে উঠে যায়। এই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন। ২৩ জুলাই লেবাননে এবং ২৮ জুলাই ঢাকায় হবে ফিরতি খেলা। ৮ জুলাই শুরু হচ্ছে সুপার কাপ। শেষ হবে ১৯ জুলাই। বাংলাদেশ দলের লেবানন যাওয়ার কথা ২০ জুলাই। তবে এই সময় পরিবর্তন হতে পারে। এ অবস্থায় লেবাননের বিপক্ষে খেলার জন্য হয়তো একদিনেরও প্রস্তুতি নিতে পারবে না জাতীয় দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১১২ ঘ.