ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া সফরে আসছে ইংল্যান্ডের ফুটবল দল লিভারপুল। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পৃষ্ঠপোষকতায় চীন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া সফর করবে দলটি।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রথমে তারা খেলবে চীনের গুয়াংজুতে, এরপর মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং শেষ ম্যাচটি খেলবে দক্ষিণ কোরিয়ার সিউলে। এই তিনটি খেলায় প্রতিপক্ষ হিসেবে থাকছে স্থানীয় ক্লাব দল।
লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ড বলেন, "আমরা যখনই এশিয়ায় এসেছি দর্শকদের ভালোবাসা পেয়েছি।" এ অঞ্চলের সমর্থকরা লিভারপুলকে খুবই পছন্দ করে বলে তিনি মনে করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২৫৪ ঘ.
bdnews24