ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বল্ডনের ফাইনালে উঠেছেন মারিয়া শারাপোভা ও পেত্রা ভিতোভা।
খেলা হবে শনিবার।
পঞ্চম বাছাই শারাপোভা সেমিফাইনালে লিসিস্কিকে হারান ৬-৪ ও ৬-৩ গেমে। অন্য সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে ৬-১, ৩-৬ ও ৬-২ গেমে জেতেন ভিতোভা।
টেনিস জীবনে গুরুত্বপূর্ণ কোনো প্রতিযোগিতায় প্রথমবারের মতো সেমিফাইনাল খেলতে নামেন ভিতোভা। কিন্তু তার খেলা দেখে তা বোঝা যায়নি।
আর বেশি ভুল করার মাসুল গুনতে হয় চতুর্থ বাছাই আজারেঙ্কাকে। ম্যাচ পয়েন্টের সময়ও ডাবল ফল্ট করে লড়াই করার সুযোগ হারান তিনি।
প্রথম গেম হারলেও দ্বিতীয় গেমে সহজ জয় পান আজারেঙ্কা। কিন্তু তৃতীয় গেমে আবারো খেই হারিয়ে ফেলেন।
মার্টিনা নাভ্রাতিলোভা ১৯৯৪ সালে শেষ বাঁ-হাতি খেলোয়াড় হিসেবে উইম্বল্ডনের ফাইনালে ওঠেন। এবার উঠলেন ভিতোভা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩২২ ঘ.
bdnews24