ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় বৃহষ্পতিবার বাংলাদেশ আনসার ১২-০ গোলে জিতেছে গাইবান্ধা জেলার বিপক্ষে।
চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে আনসারের পক্ষে হ্যাট্রিক করেন তিন খেলোয়াড়। তারা হলেন অম্রচিং মারমা, নুবাই চিং মারমা ও মাইনু মারমা। আর রওশন আরা আক্তার করেন দুই গোল।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মঞ্জুরুল আলম মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মনজুর হোসেন মালু ও মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু সে সময় উপস্থিত ছিলেন।
বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, খেলা দেখেন প্রায় ১০ হাজার দর্শক।
শুক্রবার যশোর জেলা খেলবে কিশোরগঞ্জ জেলার বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২৩১২ ঘ.
bdnews24