ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোপা আমেরিকার ৪৩তম আসর শুক্রবার (বাংলাদেশে শনিবার) আর্জেন্টিনায় শুরু হচ্ছে।
উদ্বোধনী ম্যাচে খেলবে আর্জেন্টিনা ও বলিভিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬ টা ৪৫ মিনিটে।
দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল) আয়োজিত প্রতিযোগিতাটি চলবে ২৪ জুলাই পর্যন্ত।
কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার প্রধান আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। এতে মোট ১২টি দল অংশ নেয়। এর মধ্যে কনমেবলের সদস্য দেশ ১০টি। আর দ'ুটি দেশকে আমন্ত্রণ জানানো হয়।
এবারের আসরে অংশ নিতে মেক্সিকো ও জাপানকে আমন্ত্রণ জানিয়েছিলো কনমেবল। এ নিয়ে সাতবার এই প্রতিযোগিতায় খেলছে মেক্সিকো। তবে চলতি বছরের ১১ মার্চ ভূমিকম্প ও সুনামির পর ১৬ মার্চ জাপান ফুটবল ফেডারেশন নাম প্রত্যাহার করে নেয়।
পরে কোস্টারিকাকে আমন্ত্রণ জানানো হয়। এর আগে দুবার কোপা আমেরিকায় খেলেছে কোস্টারিকা।
খেলা হবে আর্জেন্টিনার ৮টি শহরে। উদ্বোধনী খেলা হবে স্তাদিও কুইদাদ ডে লা প্লাটায়। স্তাদিও মনুমেন্টাল অ্যান্তোনিও ভেসপুচিও লিবার্টিতে হবে চূড়ান্ত খেলা।
প্রতিযোগিতায় অংশ নেয়া ১২টি দলকে তিনটি গ্র"পে ভাগ করা হয়েছে। 'এ' গ্র"পে রয়েছে স্বাগতিক আর্জেন্টিনা, কলম্বিয়া, কোস্টারিকা ও বলিভিয়া। 'বি' গ্র"পে আছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল, প্যারাগুয়ে, ইকুয়েডর ও ভেনিজুয়েলা। উরুগুয়ে, চিলি, পেরু ও মেক্সিকো রয়েছে 'সি' গ্র"পে।
কোপা আমেরিকার সবচেয়ে সফল দল আর্জেন্টিনা ও উরুগুয়ে। দুই দলই ১৪ বার করে শিরোপা জিতেছে। গত দুই বারের রানার্সআপ আর্জেন্টিনা শেষবার শিরোপা জেতে ১৮ বছর আগে, ১৯৯৩ সালে।
উরুগুয়ে শেষবার শিরোপা জেতে ১৯৯৫ সালে।
কোপা আমেরিকার শিরোপা জয়ী দল ২০১৩ সালের কনফেডারেশন্স কাপে অংশ নেয়ার সুযোগ পায়।
পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কোপা আমেরিকায় খুব একটা সফল নয়। শিরোপা জিতেছে আটবার। তবে শেষ পাঁচ আসরের চারবারই শিরোপা যায় দেশটির ঘরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/টিআর/১৭০৫ ঘ.
bdnews24