পীযূষ কান্তি আচার্য্য
এথেন্স থেকে
এথেন্স, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রিসের এথেন্সে বুদ্ধি প্রতিবন্ধীদের গ্রীষ্মকালীন বিশেষ আন্তর্জাতিক অলিম্পিক গেমসে আরেকটি স্বর্ণপদক পেয়েছে বাংলাদেশ।
বুধবার পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ ইনডোর স্টেডিয়ামে বৌচিতে স্বর্ণপদক পেয়েছেন সাদিয়া আক্তার উর্মি।
মেয়েদের ৫০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে রূপা জিতেছেন বাংলাদেশের নুরুন্নাহার।
একই ইভেন্টে সবার আগে সাঁতার শেষ করেও রিভিউতে ডিসকোয়ালিফায়েড হওয়ায় স্বর্ণপদকবঞ্চিত হন আরেক প্রতিযোগী পারুল আক্তার।
সোমবার ছেলেদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে স্বর্ণপদক জেতেন বাংলাদেশের মোহাম্মদ মাসুদ।
গত শনিবার শুরু হওয়া এ প্রতিযোগিতায় বিশ্বের ১৮০টি দেশের ৭ হাজার ক্রীড়াবিদ অংশ নিচ্ছে। বাংলাদেশের প্রতিযোগী ৪০ জন।
বিশেষ অলিম্পিক চলবে ৪ জুলাই পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এএল/২২১১ ঘ.
bdnews24