২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ অলিম্পিক: বৌচিতে বাংলাদেশের রূপা

গ্রিসে বুদ্ধি প্রতিবন্ধীদের বিশেষ গ্রীষ্মকালীন অলিম্পিকে বৌচি খেলায় রূপা জিতেছেন বাংলাদেশের চার প্রতিযোগী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 07:41 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

পীযূষ কান্তি আচার্য্য এথেন্স থেকে এথেন্স, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রিসে বুদ্ধি প্রতিবন্ধীদের বিশেষ গ্রীষ্মকালীন অলিম্পিকে বৌচি খেলায় রূপা জিতেছেন বাংলাদেশের চার প্রতিযোগী। এরা হলেন- সিলভিয়া রহমান, মঞ্জুরুল ইসলাম, কাফি উজ্জ্বল ও সাদিয়া আক্তার উর্মি। মঙ্গলবার এথেন্সের পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ ইনডোর স্টেডিয়ামে এ খেলায় সোনা জিতে নেন ভেনেজুয়েলার খেলোয়াড়রা। এর আগে সোমবার সাঁতারে ছেলেদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে স্বর্ণ জেতেন বাংলাদেশের মাসুদ। মেয়েদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ব্রোঞ্জ পান নুরুন্নাহার। গত শনিবার শুরু হওয়া এই বিশেষ অলিম্পিকে বিশ্বের ১৮০টি দেশের সাত হাজার ক্রীড়াবিদ এতে অংশ নিচ্ছেন, যার মধ্যে ৪০ জন বাংলাদেশি। এ অলিম্পিক চলবে ৪ জুলাই পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৩৭ ঘ.