২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়াকে হারিয়ে সুইডেনের শুভ সূচনা

মেয়েদের বিশ্বকাপের ষষ্ঠ আসরের তৃতীয় দিনে জিতেছে সুইডেন। মঙ্গলবার বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় তারা ১-০ গোলে জিতেছে কলম্বিয়ার বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 04:27 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের বিশ্বকাপের ষষ্ঠ আসরের তৃতীয় দিনে জিতেছে সুইডেন। মঙ্গলবার বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় তারা ১-০ গোলে জিতেছে কলম্বিয়ার বিপক্ষে। খেলার ৫৭ মিনিটের সময় জেসিকা ল্যান্ডসটর্ম খেলার একমাত্র গোলটি করেন। খেলাটি অনুষ্ঠিত হয় লেভারকুসনের মেয়েদের বিশ্বকাপ উপলক্ষ্যে বানানো 'ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে'। কলম্বিয়ার মেয়েদের পায়ে ৫৫ ভাগ সময় বল থাকলেও বেশিরভাগ সুযোগ সৃষ্টি করেছিল সুইডিশরাই। কিন্তু, যোগ্য ফিনিশার'র অভাবে একটার বেশি গোল আদায় করতে পারেনি তারা । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২২২৭ ঘ.