২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের কাছে নিউজিল্যান্ডের হার

মেয়েদের বিশ্বকাপের দ্বিতীয় দিন সোমবার জিতেছে জাপান। ২-১ গোলে হারায় তারা নিউজিল্যান্ডকে। আর ইংল্যান্ডকে ১-১ গোলে রুখে দিয়ে পয়েন্ট কেড়ে নিয়েছে মেক্সিকো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 02:18 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের বিশ্বকাপের দ্বিতীয় দিন সোমবার জিতেছে জাপান। ২-১ গোলে হারায় তারা নিউজিল্যান্ডকে। আর ইংল্যান্ডকে ১-১ গোলে রুখে দিয়ে পয়েন্ট কেড়ে নিয়েছে মেক্সিকো। দ্বিতীয়ার্ধে আয়ে মারমার ফ্রি-কিক জিতিয়ে দেয় জাপানকে। এর আগে খেলার শুরতেই ইউকি নাগাসাতুর গোলে এগিয়ে ছিল এশিয়ার দেশটি। নিউজিল্যান্ডের হয়ে ১২ মিনিটে একটি গোল শোধ করেন অ্যামবার হার্ন। ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের দু'টি গোলই হয়েছে প্রথমার্ধে। জার্মানিতে এখন প্রচণ্ড গরম। এরই মধ্যে চমৎকার ফুটবল উপহার দেয় দেশ দুটি। বিস্ময়কর হলেও সত্যি, বিশ্বকাপের প্রথম দিনের দু'টি খেলা দেখেন এক লাখেরও বেশি দর্শক। দর্শক উপস্থিতির ঘাটতি ছিল না দ্বিতীয় দিনেও। উলভসবার্গের এরেনা ইম এলারপার্ক মাঠ ভর্তি ছিল কানায় কানায়। ইংল্যান্ড-মেক্সিকো খেলার প্রথম গোলটি আসে ফারা উইলিয়ামসের মাথা থেকে। ক্যারেন কার্নির কর্নার মাথা দিয়ে মেক্সিকোর জালে জড়িয়ে দেন ফারা। ১০ মিনিট পর সমতা ফেরায় মেক্সিকো। ৩০ মিটার দূর থেকে মনিকা ওকাম্পোর কিক বাঁক নিয়ে ঢুকে যায় ইংল্যান্ডের জালে। নিঃসন্দেহে দৃষ্টিনন্দন গোল। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৭ টায় শুরু হয় কলম্বিয়া ও সুইডেনের খেলা। আর রাত ১০টা ১৫ মিনিটে মুখোমুখি হবে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০০৬ ঘ.