পীযূষ কান্তি আচার্য্য
এথেন্স থেকে
এথেন্স, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রিসের এথেন্সে বুদ্ধি প্রতিবন্ধীদের গ্রীষ্মকালীন বিশেষ আন্তর্জাতিক অলিম্পিক গেমস উদ্বোধন হয়েছে।
গ্রিক সভ্যতার পাদপিঠ এথেন্স নগরীর প্যানাখেনাইকান স্টেডিয়ামে দেশটির রাষ্ট্রপতি কার্লোস পাপোয়ালাস শনিবার এ আন্তর্জাতিক আসর উদ্বোধন করেন।
সারাবিশ্বের ১৮০টি দেশের ৭ হাজার ক্রীড়াবিদ এতে অংশ নিচ্ছেন, এর ৪০ জন বাংলাদেশের।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশসহ সব দেশের খেলোয়াড়রা স্টেডিয়ামে মার্চ পাস্টে অংশ নেয়।
বাংলাদেশের বিশেষ অলিম্পিকের চেয়ারম্যান শামীম মতিন চৌধুরী সাংবাদিকদের জানান, বাংলাদেশের ৪০ জন বুদ্ধি প্রতিবন্ধী খেলোয়াড় এ আসরে প্রতিযোগিতা করবে।
কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফ উদ-দৌলা জানান, ১৯৯৫ সালে গঠিত বাংলাদেশ স্পেশাল অলিম্পিক আমেরিকা, আয়ারল্যাল্ড, সাংহাই এ অংশগ্রহণ করে দারুণ সাফল্য পেয়েছে।
এবারো ভালো করবে বলে তিনি আশা করছেন।
শনিবার শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ৪ জুলাই পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24