২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভক্ত

শচীন টেন্ডুলকার ও রজার ফেদেরার, দুই জগতের দুই মানুষ হলেও পরস্পরের ভক্ত তারা। শনিবার লন্ডনে তারা একই সঙ্গে সময় কাটান। রাতের খাবারো খান এক সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 03:30 PM

Updated : 25 Apr 2022, 11:25 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শচীন টেন্ডুলকার ও রজার ফেদেরার, দুই জগতের দুই মানুষ হলেও পরস্পরের ভক্ত তারা। শনিবার লন্ডনে তারা একই সঙ্গে সময় কাটান। রাতের খাবারো খান এক সঙ্গে। পরে টেন্ডুলকার বলেন, সুইজারল্যান্ডের টেনিস খেলোয়াড় রজার ফেদেরারের সঙ্গে কথা বলে তিনি মজা পেয়েছেন। কেননা ক্রিকেট সম্পর্ককে অনেক কিছু জানেন তিনি (রজার)। উইম্বলডনের খেলা দেখার জন্য বর্তমানে লন্ডনে আছেন টেন্ডুলকার। মাঠে বসে ডেভিড নালবানডিয়ানের বিপক্ষে ফেদেরারের খেলা দেখেন তিনি। পরে প্রায় এক ঘন্টা কথা বলে সময় কাটান ফেদেরার ও টেন্ডুলকার। দু'জনে রাতের খাবারও খান এক সঙ্গে। খেলা শেষে টেন্ডুলকার টুইটারে লেখেন, "উইম্বলডনের রয়্যাল বক্সের বারান্দায় ফেদেরারের সঙ্গে আমি এক ঘণ্টা গল্প করেছি। চমৎকার মানুষ তিনি।" আর ফেদেরার তার ফেসবুকের পাতায় লেখেন, "আজকের দিনটি আমার জন্য বিশেষ কিছু। কেননা নালবানডিয়ানের সঙ্গে জেতার পর শচীনের সঙ্গে কথা হয় আমার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১০৯ ঘ.