ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কালোর্স তেভেজকে ২৩ সদস্যের দলে রেখে কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ সার্জিও বাতিস্তা।
প্রাথমিক দল ঘোষণা করার আগে কোচ বলেছিলেন, তেভেজকে নিয়ে তার আপাতত কোনো পরিকল্পনা নেই। বোঝাই যাচ্ছে, আলবেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করে কোচের মন বদলে দিয়েছেন তেভেজ।
২৬ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন দিয়েগো ভালেরি, এনজো পেরেজ ও লুসিয়ানো মনজোন। তিনজনই আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগে খেলেন।
কোপা আমেরিকা আর্জেন্টিনায় শুরু হচ্ছে শুক্রবার। প্রথম দিনেই মাঠে নামবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া।
দল:
গোলরক্ষক: হুয়ান পাবলো কারিজো, মারিয়ানো আন্দুজার, সার্জিও রোমেরো।
রক্ষণভাগ: এজেকুয়েল গ্যারাই, পাবলো জাবালেতা, নিকোলাস বুরদিসো, গ্যাব্রিয়েল মিলিতো, হাভিয়ের জানেত্তি, নিকোলাস পারেজা ও মার্কোস রোজো।
মাঝমাঠ: এস্তোবান ক্যাম্বিয়াসো, হাভিয়ের মাসচেরানো, লুকাস বিগলিয়া, হাভিয়ের পাস্তোর, এভার বানেগা ও ফার্নান্দো গ্যাগো।
আক্রমণভাগ: সার্জিও অ্যাগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, গঞ্জালো হিগুয়েন, লিওনেল মেসি, কার্লোস তেভেজ, এজেকুয়েল লাভেজ্জি ও দিয়েগো মিলিতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯২৭ ঘ.
bdnews24