ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বলডনের শেষ ষোলতে উঠতে পারেননি ইতালির ফ্রান্সেসকা শিয়াভোনে ও সার্বিয়ার আনা ইভানোভিচ।
ছেলেদের এককে বিশ্ব র্যাঙ্কিংয়ের পঞ্চম খেলোয়াড় সুইডেনের রবিন সোদারলিংও চতুর্থ পর্বে উঠতে ব্যর্থ হন।
মেয়েদের র্যাঙ্কিংয়ের সাত নম্বর খেলোয়াড় শিয়াভোনে ৬-৩, ৪-৬ ও ৯-১১ গেমে হেরে যান অস্ট্রিয়ার তামিরা পাজেকের কাছে। আর চেক প্রজাতন্ত্রের পেত্রা চেকভ্সকা ৬-২ ও ৭-৬ গেমে উড়িয়ে দেন র্যাঙ্কিংয়ের ১৮ নম্বর খেলোয়াড় ইভানোভিচকে।
সোদারলিং ১-৬, ৪-৬ ও ৭-৫ গেমে হারেন অস্ট্রেলিয়ায় বার্নার্ড টমিচের কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭০৫ ঘ.
bdnews24