২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ড কাপের শিরোপা ধরে রাখলো মেক্সিকো

কনকাকাফ গোল্ড কাপের শিরোপো জিতেছে মেক্সিকো। ২ গোলে পিছিয়ে পড়েও ফাইনালে তারা ৪-২ গোলে হারায় যুক্তরাষ্ট্রকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 08:45 AM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কনকাকাফ গোল্ড কাপের শিরোপো জিতেছে মেক্সিকো। ২ গোলে পিছিয়ে পড়েও ফাইনালে তারা ৪-২ গোলে হারায় যুক্তরাষ্ট্রকে। এবার নিয়ে টানা দু'বার প্রতিযোগিতার শিরোপা জিতলো দেশটি। মেক্সিকোর হয়ে ২ গোল করেন পাবলো ব্যারেরা। এছাড়া হোসে গর্দাদো ও জিও স্যান্তোস একটি করে গোল দেন। যুক্তরাষ্ট্রের পক্ষে মাইকেল ব্র্যাডলি ও লেন্ডন ডনোভান একটি করে গোল করেন। ক্যালিফোর্নিয়ায় খেলার শুরুতেই মাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয় যুক্তরাষ্ট্র। ৮ মিনিটে ফ্রিডে আডুর কর্নার মাথা দিয়ে জালে জড়িয়ে দর্শকদের উল্ল