২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জভোরেনাভার বিদায়, চতুর্থ পর্বে ভেনাস

উইম্বলডনের তৃতীয় পর্ব থেকে বিদায় নিয়েছেন ভেরা জভোনারেভা, কুজনেৎসোভা ও পেতকোভিচ। তবে চতুর্থ পর্বে পা রেখেছেন ভেনাস উইলিয়ামস ও ভিটোভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 05:41 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বলডনের তৃতীয় পর্ব থেকে বিদায় নিয়েছেন ভেরা জভোনারেভা, কুজনেৎসোভা ও পেতকোভিচ। তবে চতুর্থ পর্বে পা রেখেছেন ভেনাস উইলিয়ামস ও ভিটোভা। এছাড়া তৃতীয় পর্বে উঠেছেন ক্যারোলিন ওজনিয়াকি, মারিয়া শারাপোভা ও মারিয়ঁ বার্তোলি। দ্বিতীয় বাছাই জভোনারেভা হারেন বুলগেরিয়ার পিরোনকোভার কাছে। জভোরানেভা কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি। হারেন ৬-২ ও ৬-৩ গেমে। ২৩ নম্বর বাছাই ভেনাস স্রেফ উড়িয়ে দেন স্পেনের সানচেজ মার্টিনেজকে। ভেনাস জেতেন ৬-০ ও ৬-২ গেমে। দ্বিতীয় পর্বের খেলায় সহজ জয় পান শীর্ষ বাছাই ওজনিয়াকি। ফ্রান্সের রাজানোকে হারান ৬-১ ও ৬-৩ গেমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩২৮ ঘ