২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার পলা

মেয়েদের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী খেলায় কানাডা জার্মানিকে হারাবে বলে ভবিষ্যত বাণী করেছে অক্টোপাস পলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী খেলায় কানাডা জার্মানিকে হারাবে বলে ভবিষ্যত বাণী করেছে অক্টোপাস পলা। রোববার শুরু হচ্ছে মেয়েদের বিশ্বকাপ। জার্মানির একটি অ্যাকুয়ারিয়ামে রয়েছে পলা। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে অক্টোপাস পলের তাক লাগানো ভবিষ্যত বাণীর পর এবার পলাকে নিয়ে শুরু হয়েছে মাতামাতি। গত অক্টোবরে পল মারা যায়। বিশ্বকাপে পল আটটি খেলায় সফল ভবিষ্যত বাণী করে। এর মধ্যে সেমিফাইনালে জার্মানির বিদায় ও স্পেনের বিশ্বকাপ জয়ও ছিল। আরো সাতটি অক্টোপাস ভবিষ্যত বাণী করেছে। এর মধ্যে তিনটি জয়ী দল হিসেবে জার্মানিকে বেছে নিয়েছে। একটি বেছে নিয়েছে কানাডা। আর বাকি তিনটি কোনো দলের পক্ষে যায়নি। টুর্নামন্টে শেষে সবচেয়ে বেশিবার সঠিক ভবিষ্যত বাণী করা অক্টোপাসকে ঘোষণা করে হবে নয়া গণক হিসেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০২৫ ঘ.