২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার কাছে রোমার প্রস্তাব

এএস রোমার চোখ পড়েছে বোজান কিরকিচের ওপর। তাকে কিনতে বার্সেলোনার কাছে প্রস্তাবও পাঠিয়েছে ইতালির দলটি। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো চুক্তিতে আসতে পারেনি দল দুটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 02:24 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএস রোমার চোখ পড়েছে বোজান কিরকিচের ওপর। তাকে কিনতে বার্সেলোনার কাছে প্রস্তাবও পাঠিয়েছে ইতালির দলটি। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো চুক্তিতে আসতে পারেনি দল দুটি। 'চ্যাম্পিয়ন্স লিগ' চ্যাম্পিয়ন বার্সেলোনা তাদের ওয়েবসাইটে রোমা থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বার্সার ওয়েবসাইটে বলা হয়, "আমরা একটি প্রস্তাব পেয়েছি এবং এটি নিয়ে আরও ভাবতে হবে। যদি এমন প্রস্তাবের বিষয়টি আমাদের জানা থাকতো তাহলে সহজেই একটি সিদ্ধান্তে আসা যেতো। সম্ভাবনা আছে, হয়তো এটি হতেও পারে।" তার মানে বোজানকে বিক্রি করে দিতেও পারে বার্সেলোনা। ২০ বছর বয়সী বোজান বার্সার যুব ক্যাম্পের অন্যতম আবিষ্কার। অসাধারণ ফুটবল প্রদর্শনের কারণে সহজেই বার্সার মূল দলে সুযোগ পান তিনি। তবে এই মুহূর্তে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপে স্পেনের প্রতিনিধিত্ব করা বোজানকে বার্সার মূল একাদশে সহসা সুযোগ হয় না। বোজানকে কেনা সম্ভব হোক আর নাই হোক, বার্সা বি টিমের প্রাক্তন কোচ লুইস এনরিককে ইতিমধ্যে সামনের মৌসুমের জন্য কোচের দায়িত্ব দিয়েছে এএস রোমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২০২০ ঘ.