ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বলডনের প্রথম পর্ব থেকেই বিদায় নিলেন মেয়েদের টেনিসের সাবেক শীর্ষ খেলোয়াড় সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচ ও অস্ট্রেলিয়ার সামান্তা স্টোসুর।
বর্তমান র্যাঙ্কিংরের ১৫ নম্বর খেলোয়াড় জাঙ্কোভিচ ৭-৫, ৪-৬ ও ৩-৬ গেমে হেরে যান স্পেনের মারিয়া হোসে মার্টিনেজ সানচেজের কাছে। গত বছর উইম্বলডনের চতুর্থ পর্বে খেলেছিলেন জাঙ্কোভিচ। ২০০৫ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে বিদায় নিলেন তিনি।
এদিকে র্যাঙ্কিংয়ের ১০ নম্বর খেলোয়াড় স্টোসুরকে ৩-৬ ও ৪-৬ গেমে হারান হাঙ্গেরির মেলিন্দা জিঙ্ক।
তবে প্রথম পর্ব ঠিকই পেরিয়ে গেছেন ক্যারোলিন ওজনিয়াকি, না লি, ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কা, মারিয়া শারাপোভা, সেরেনা উইলিয়ামস, পেত্রা ভিতোভা ও মারিয়োন বার্তোলি।
আর পুরুষ এককে কোনো অঘটন ছাড়াই প্রথম পর্ব পেরিয়ে গেছেন নোভাক জোকভিচ, রজার ফেদেরার, রবিন সোদারলিং, ডেভিড ফেরার, অ্যান্ডি রডিক ও জো উইলফ্রেড সোঙ্গা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৭২৭ ঘ.
bdnews24