২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার কাপ ৮ জুলাই শুরু

জুলাইয়ের ৮ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে কোটি টাকার ফুটবল প্রতিযোগিতা সুপার কাপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জুলাইয়ের ৮ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে কোটি টাকার ফুটবল প্রতিযোগিতা সুপার কাপ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সুপার কাপ আয়োজন কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে এই তারিখ পরিবর্তন হতেও পারে। সেমিফাইনালে দু'বার করে মুখোমুখি হবে প্রতিপক্ষ দল। এতেও হার-জিত নির্ধারিত না হলে খেলা গড়াবে টাইব্রেকারে। বাংলাদেশ লিগের শীর্ষ ছয়টি দল সুপার কাপে খেলবে। দু'টি গ্র"পে ভাগ করা হবে দল ছয়টিকে। প্রতিযোগিতার স্পন্সর গ্রামীণফোন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২০২ ঘ.