২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসিতে যাচ্ছেন ভিলাস-বোয়াস

ফুটবলের দলবদলের বাজারে একেবারে গরম খবর হলো, নেদারল্যান্ডস কিংবদন্তী গাস হিডিঙ্ককে টপকে চেলসির কোচ হতে যাচ্ছেন পোর্তোর কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 01:52 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবলের দলবদলের বাজারে একেবারে গরম খবর হলো, নেদারল্যান্ডস কিংবদন্তী গাস হিডিঙ্ককে টপকে চেলসির কোচ হতে যাচ্ছেন পোর্তোর কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস। অথচ চেলসির কোচ হওয়ার কথা ছিল হিডিঙ্কের। তারপরও হিডিঙ্ক ভক্তদের অবশ্য নিরাশ হওয়ার কিছু নেই। কোচের পদে না বসলেও ধারণা করা হচ্ছে, তুরস্কের জাতীয় দলের দায়িত্ব ছেড়ে চেলসির পরিচালক হবেন তিনি। তবে ভিলাস-বোয়াসের পোর্তো ছেড়ে চেলসিতে যোগদান অবশ্যই চমক জাগানো একটি খবর। বয়স কত তার, শুনলে চোখ কপালে উঠে যেতে পারে আপনার? মাত্র ৩৩ বছর! এই বয়সে চেলসির কোচ হওয়া চাট্টিখানি কথা নয়। পোর্তোকে গত মৌসুমে ট্রেবল এনে দেয়ার পর সবার নজরে পড়েন ভিলাস-বোয়াস। এরই মধ্যে তার নামের সামনে বসেছে 'নতুন মরিনহো' বিশেষণ। সাদা শার্ট ও কালো কোট পড়ে চেলসির ডাগ-আউটে তার দাড়িয়ে থাকা এখন যেন সময়ের ব্যাপার হয়ে দাড়িয়েছে। লন্ডনের পথে উড়ালও না কি দিয়েছেন চুক্তির খুঁটি-নাটি বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। তবে তিনি নিজের মুখেই বলেছেন, পোর্তোতে আরো এক বছর কাটাতে চান। কিন্তু পোর্তো সভাপতি পিন্টু দা কস্টা স