২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে মেক্সিকো ও হন্ডুরাস

কনকাকাফ গোল্ড কাপের সেমিফাইনালে উঠেছে মেক্সিকো ও হন্ডুরাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 07:29 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কনকাকাফ গোল্ড কাপের সেমিফাইনালে উঠেছে মেক্সিকো ও হন্ডুরাস। মেক্সিকো ২-১ গোলে গুয়াতেমালাকে হারিয়েছে। টাইব্রেকারে হন্ডুরাস ৪-২ গোলে জিতেছে কোস্টারিকার বিরুদ্ধে। মেক্সিকোর পক্ষে গোল দু'টি করেন আলদো ডি নিগরিস ও হাভিয়ের হার্নান্দেজ। গুয়াতেমালার কার্লোস রুজ একটি গোল শোধ করেন। নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকায় হন্ডুরাস-কোস্টারিকা খেলা গড়ায় টাইব্রেকারে। হন্ডুরাসের হয়ে ৪৯ মিনিটে গোল করেন জেরি বেঙ্গটন। কোস্টারিকার ডেনিস মার্শেল ৫৬ মিনিটে খেলায় সমতা ফেরান। বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকোর বিপক্ষে শনিবার রাতে খেলার ৫ মিনিটে এগিয়ে যায় গুয়াতেমালা। দলের এলিস এনোচ মাঝমাঠ থেকে লম্বা করে বল ফেলেন মেক্সিকোর বক্সে। রক্ষণভাগের খেলোয়াড় হেক্টর মোরেনোর আগে গুয়াতেমালার অধিনায়ক রুজ বল ধরে ফেলেন। এরপরই শট নেন তিনি। গোলরক্ষক আলফ্রেদ তালাভেরাকে ফাঁকি দিয়ে বল আশ্রয় নেয় জালে। মাদক পরীক্ষায় উতরাতে না পারায় মেক্সিকোর মূল গোলরক্ষককে বহি