২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী সকারের সঙ্গে ঢাকা আবাহনীর ড্র

বাংলাদেশ লিগে বৃহষ্পতিবার ফেনী সকার ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ঢাকা আবাহনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 05:29 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে বৃহষ্পতিবার ফেনী সকার ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ঢাকা আবাহনী। রাজধানীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে খেলার ৫০ মিনিটে আবাহনীর আক্রমণভাগের ঘানার খেলোয়াড় থুয়াম ফ্রাঙ্কের গোলে এগিয়ে যায় দলটি। এই ব্যবধান অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১৩ মিনিট পর ফেনী সকারের তৌহিদুল ইসলাম গোল শোধ করেন। খেলোর ৪২ মিনিটে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন মামুন মিয়া। এ ড্রয়ের ফলে ১৯ খেলায় ৪০ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে থেকে গেল আবাহনী। আর ফেনী সকার ২০ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে আছে ১১ নম্বরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২৩১৪ ঘ.