২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যান্তোস-পেনারোল খেলা অমীমাংসিত

মন্টেভিডিওতে গোল শূন্য ড্র হয়েছে কোপা লিবার্তাদোরেসের ফাইনালের প্রথম খেলাটি। বুধবার ব্রাজিলের সাও পালোতে ফিরতি খেলায় মুখোমুখি হবে স্যান্তোস ও পেনারোল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মন্টেভিডিওতে গোল শূন্য ড্র হয়েছে কোপা লিবার্তাদোরেসের ফাইনালের প্রথম খেলাটি। বুধবার ব্রাজিলের সাও পালোতে ফিরতি খেলায় মুখোমুখি হবে স্যান্তোস ও পেনারোল। খেলায় দুই দল বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও কোন পক্ষই সেগুলো কাজে লাগাতে পারেনি। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই এগিয়ে যেতে পারতো পেনারোল। দিয়েগো আলানসো অফ সাইডের ফাঁদে পড়ায় এগিয়ে নিতে পারেননি দলকে। ঘরের মাঠে দর্শকদের সামনে শুরুতেই পেনারোল চেপে ধরে প্রতিপক্ষকে। এ সময় স্যান্তোসের রক্ষণভাগে ভীতি ছড়ালেও গোল করতে পারেননি দলের আক্রমণভাগের খেলোয়াড়রা। শুরুর চাপ সামলে ধীরে ধীরে খেলায় ফিরে আসে স্যান্তোস। ফলে আক্রমণ ও পাল্টা-আক্রমণের মধ্য দিয়ে জমে ওঠে খেলা। দর্শকরাও শেষ পর্যন্ত একটি উপভোগ্য ফুটবল ম্যাচ দেখেন। তবে দুই দলের আক্রমণভাগের ফুটবলাররা ছিলেন ব্যর্থ। কেননা গোলের কয়েকটি সুযোগ নষ্ট করেন তারা। পেনারোল শেষবারের মতো দক্ষিণ আমেরিকার সেরা ক্লাব হয় ১৯৮৭ সালে। আর স্যান্তোস হয়েছিল আরো আগে, ১৯৬৩ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯৩৪ ঘ.