ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পায়ের পাতায় চোটের কারণে উইম্বলডন থেকে বুধবার নাম প্রত্যাহার করে নিয়েছেন বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স।
নেদারল্যান্ডসে মঙ্গলবার ইউনিসেফ ওপেনে খেলার সময় ডান পায়ের পাতায় চোট পান ক্লাইস্টার্স।
নাম প্রত্যাহার করে নেয়ার পর তিনি বলেন, "এই মুহূর্তে আমি খুব হতাশ। উইম্বলডন আমার প্রিয় প্রতিযোগিতাগুলোর একটি। তাই উইম্বলডনে খেলতেও আমার ভালো লাগে। কিন্তু আমি নিরুপায়। সুস্থ হওয়ার জন্য আমাকে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।"
সোমবার থেকে শুরু হচ্ছে উইম্বলডন।
তিনবার ইউএস ওপেনের শিরোপা জেতেন ক্লাইস্টার্স। আর দু'বার জেতেন উইম্বলডনের।
এর আগে এপ্রিলে এক বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে পায়ের গোঁড়ালিতে চোট পান ক্লাইস্টার্স। এরপর ফ্রেঞ্চ ওপেন খেললেও দ্বিতীয় পর্বে বিদায় নেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭২৩ ঘ.
bdnews24