২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ফুটবলে বিদেশি কোচ

জর্জি ইয়োভানোভস্কি, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ১৫তম বিদেশি কোচ। এর আগে ১৪ জন বিদেশি কোচ বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 05:42 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জর্জি ইয়োভানোভস্কি, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ১৫তম বিদেশি কোচ। এর আগে ১৪ জন বিদেশি কোচ বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেন। জার্মানির ব্যাকেল হফট ছিলেন বাংলাদেশ ফুটবল দলের প্রথম বিদেশি কোচ। ১৯৭৮ সালে বাংলাদেশ দলের দায়িত্ব নেন তিনি । এরপর ১৯৮২ সালে কোচ হয়ে আসেন তারই দেশের গেরহার্ড স্মিথ। ইউরোপের এই কোচ চলে যাওয়ার পর বাংলাদেশের দৃষ্টি ঘুরে যায় এশিয়ার দিকে। ইরানের কোচ নাসের হেজাজি ১৯৮৯ তৃতীয় বিদেশি কোচ হিসেবে বাংলাদেশ দলের দায়িত্ব নেন। এরপর আবারো ইউরোপ। ১৯৯৩ সালে সুইজারর‌্যান্ডের অলড্রিখ সোয়াব চতুর্থ কোচ হিসেবে আসেন বাংলাদেশে। এক বছর পর তার স্থলাভিষিক্ত হন দক্ষিণ কোরিয়ার ম্যান ইয়াং ক্যাং। এরপর আসেন জার্মানির অটো ফিস্টার। ১৯৯৫ থেকে ১৯৯৭, এই দু'বছর কোচ হিসেবে কাজ করেন তিনি। তার হাত ধরে ১৯৯৫ সালে মিয়ানমারের গ্র্যান্ড রয়্যাল চ্যালেঞ্জ কাপের শিরোপা জেতে বাংলাদেশ। এটিই ছিল বাংলাদেশের প্রথম কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতার শিরোপা জয়। ইরাকের সামির সাকির বাংলাদেশের সপ্তম বিদেশি কোচ। তার প্রশিক্ষণে ১৯৯৯ সালে কাঠমান্ডু সাফ গেমস ফুটবলে প্রথম সোনার পদক জেতে বাংলাদেশ। কিন্তু বিদায়টা সুখকর হয়নি তার। বাংলাদেশকে সোনার পদক জিতিয়ে দিয়ে নেপাল থেকেই নিজ দেশে ফিরে যেতে হয় সাকিরকে। অষ্টম বিদেশি কোচ হিসেবে ২০০০ সালে বাংলাদেশ দলের দায়িত্ব নেন ইংল্যান্ডের মার্ক হ্যারিসন। সামির সাকিরের পথ অনুসরণ করতে হয় তাকেও। ভুটানে দল নিয়ে গিয়ে সেখান থেকে ইংল্যান্ড ফিরে যেতে হয় হ্যারিসনকে। এরপর বিদেশি কোচের তালিকায় নাম ওঠে জর্জ কোটানের। অস্ট্রিয়ার এই কোচের প্রশিক্ষণে ২০০৩ সালে সাফ ফুটবলের শিরোপা জেতে বাংলাদেশ। ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত কোচের দায়িত্ব পালন করেন তিনি। এরপর ল্যাতিন আমেরিকার দিকে হাত বাড়ায় বাংলাদেশ। আর্জেন্টিনার আন্দ্রেস ক্রুসিয়ানি আসেন বাংলাদেশের দশম বিদেশি কোচ হয়ে। দু'বছর দায়িত্ব পালন করেন তিনি। তার মেয়াদ কাল ছিল ২০০৪-২০০৬ সাল। ২০০৭ সালে আসেন ভারতের সৈয়দ নাঈমউদ্দিন। কোনো সফলতা এনে দিতে পারেননি তিনি, বরং অনেক সমালোচিত হন চার মাসের দায়িত্ব পালনকালে। ২০০৯ সালে বাংলাদেশ দলের দায়িত্ব দেয়া হয় ব্রাজিলের এডসন সিলভা ডিডোর হাতে। তিনি দায়িত্ব পালন করেন ওই বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত। একসঙ্গে জাতীয় দলের আটজন খেলোয়াড়কে দল থেকে বাদ দেয়ায় ডিডোকে বরখাস্ত করা হয়। বাংলাদেশের আরেকজন সফল কোচ সার্বিয়ার জোরান জার্জেভিচ। ২০১০ সালের জানুয়ারি থেকে ফেব্র"য়ারি পর্যন্ত, মাত্র এক মাস দায়িত্ব পালন করেন তিনি। তার এই এক মাসের দায়িত্ব পালনকালে এসএ গেমসে দ্বিতীয়বারের মতো সোনার পদক জেতে বাংলাদেশ। বেতন নিয়ে অযৌক্তিক দাবি তোলায় তাকেও বরখাস্ত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রাবার্ট রুবচিচ ছিলেন বাংলাদেশের ১৪তম বিদেশি কোচ। তিনি ২০১০ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ দলের দায়িত্ব নেন। গত ২ জুন তিনি তার দেশ ক্রোয়েশিয়া চলে যান। অথচ তার সঙ্গে চুক্তির মেয়াদ ছিল এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত। সর্বশেষ ১৫তম কোচ মেসিডোনিয়ার জর্জি ভস্কি ২০ জুন বাংলাদেশ দলের দায়িত্ব নেবেন। তার সঙ্গে চুক্তি হয়েছে এক বছরের জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২৩২২ ঘ.