২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গানসো ছাড়াই মাঠে নামছে স্যান্তোস

চোটের কারণে উরুগুয়ে যাওয়া হয়নি গানসোর। ফলে তাকে ছাড়াই কোপা লিবারতাদোসের ফাইনালের প্রথম খেলায় বুধবার মাঠে নামতে হচ্ছে সান্তোসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 04:20 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে উরুগুয়ে যাওয়া হয়নি গানসোর। ফলে তাকে ছাড়াই কোপা লিবারতাদোসের ফাইনালের প্রথম খেলায় বুধবার মাঠে নামতে হচ্ছে সান্তোসকে। ফাইনালে মুখোমুখি হবে স্যান্তোস ও পেনারোল। কোপা লিবারতাদোস দক্ষিণ আমেরিকার সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল আরো দু'টি টুর্নামেন্টে খেলার সুযোগ পায়। এর মধ্যে একটি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হিসেবে ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ করে নিয়েছে বার্সেলোনা। স্যান্তোস ও পেনারোলের মধ্যে জয়ী দল খেলবে বার্সেলোনার সঙ্গে। এটি হবে ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনাল। তবে তার আগে কোপা লিবারতাদোসের ফাইনালে জিততে হবে দল দু'টির একটিকে। শক্তিমত্তায় ব্রাজিলের স্যান্তোস উরুগুয়ের পেনারোলের চেয়ে কিছুটি এগিয়েছিল। তবে প্রথম খেলা উরুগুয়ের মন্টেভিডিওতে হওয়ার পাশাপাশি গানসো না থাকায় দু'দল এখন একই কাতারে এসে দাঁড়িয়েছে। গানসো আর নেইমারকে নিয়ে গড়া আক্রমণ জুটি পেনারোলের জন্য ভয়ের কারণ হয়ে উঠতে পারতো। তবে উরুর চোটের কারণে উরুগুয়েগামী উড়োজাহাজে ওঠা হয়নি গানসোর। আশা করা হচ্ছে, ফিরতি খেলায় মাঠে ফিরবেন তিনি। ব্রাজিলের কোপা আমেরিকা দলে অন্যতম সেরা অস্ত্র গানসো। প্রতিযোগিতা শুরু হবে ১ জুলাই। জাতীয় দলের হয়ে তার অভিষেক হয় ২০০৮ সালের অগাষ্টে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে হলুদ-সবুজ জার্সি পরে প্রথমবারের মতো মাঠে নামেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২০৫ ঘ.