ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও ফ্রান্সের জো-উইলফ্রেড সোঙ্গাকে হারিয়ে কুইন্স ক্লাব টেনিসের শিরোপা জিতেছেন অ্যান্ডি মারে। এই মৌসুমে এটা তার প্রথম শিরোপা।
এর আগে ২০০৯ সালে মারে এই শিরোপা জেতেন। ১৯১৩ সালের পর এই প্রথম যুক্তরাজ্যের কোনো খেলোয়াড় দু'বার এই শিরোপা জিতলেন।
বৃষ্টির কারণে রোববার চূড়ান্ত খেলা হয়নি। পরে সোমবার পর্যন্ত তা পেছানো হয়।
ফাইনালে মারে ৩-৬, ৭-৬(২) ও ৬-৪ গেমে হারান সোঙ্গাকে।
খেলা শেষে মারে বলেন, "ভালো খেলতে না পারলেও আমি আমার পথ ঠিকই বের করে নিয়েছি।"
এখন তিনি নজর দিয়েছেন উইম্বলডনের দিকে। গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতাটি শুরু হবে ২০ জুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭৩৭ ঘ.
bdnews24