ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে বৃহষ্পতিবার।
কাবাডি ফেডারেশন সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন নয়টি দল এবং গতবারের চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ এই পর্বে অংশ নেবে ১১টি দল।
আঞ্চলিক চ্যাম্পিয়ন দলগুলো হচ্ছে কুমিল্লা, দিনাজপুর, নড়াইল, খুলনা, পিরোজপুর, বরিশাল, সিলেট, মানিকগঞ্জ ও রাজশাহী জেলা। গতবার চ্যাম্পিয়ন হয় টাঙ্গাইল ও রানার্সআপ হয় যশোর জেলা।
বৃহষ্পতিবার বেলা ১১টায় কাবাডি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত পর্বের উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শফিক আনোয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২৩১৩ ঘ.
bdnews24