২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্তোস ছাড়ার ইচ্ছে নেই নেইমারের!

নেইমারের দলবদল কাহিনী দিন দিন ঘোলাটে হচ্ছে। চেলসিতে যাওয়ার ইচ্ছে পোষণ করা নেইমার এখন সুর পাল্টে বলছেন সান্তোসেই থাকবেন তিনি। আরও বলেছেন, সামনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর প্রতি তার পূর্ণ মনোযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 03:25 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেইমারের দলবদল কাহিনী দিন দিন ঘোলাটে হচ্ছে। চেলসিতে যাওয়ার ইচ্ছে পোষণ করা নেইমার এখন সুর পাল্টে বলছেন সান্তোসেই থাকবেন তিনি। আরও বলেছেন, সামনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর প্রতি তার পূর্ণ মনোযোগ। দলবদলের নিয়ে এর আগেও অনেক জমজমাট গল্প রচিত হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন বলেছিলেন, রিয়াল মাদ্রিদের কাছে একটি ভাইরাসও বিক্রি করবেন না। শেষটায় এসে রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ডে আদরের ক্রিশ্চিয়ানো রোনালদোকে মাদ্রিদের হাতে সঁপে দেন। তাই নেইমারের দলবদল নাটকে কেউ খুব একটা ভ্র"-কুঁটি করছে না। লাল চুলের আক্রমণভাগের এ খেলোয়াড় শুধু দল বদল নয়, নানা কারণে সংবাদ মাধ্যমের আলোচনার বিষয়বস্তু। অসাধারন 'পারফর্মেন্স' দেখিয়ে নিজের ক্লাব সান্তোসকে তুলেছেন কোপা লিবারতাদোসের ফাইনালে। মাঝখানে এক প্রীতি ম্যাচে ব্রাজিলকে জিতিয়েছেন স্কটল্যান্ডের বিপক্ষে। সেই খেলাতেই তাকে বর্ণবাদী গালি দিয়েছিল স্কটিশরা। দু'দিন আগে মাদ্রিদ দাবি করেছে, নেইমারের বয়স যখন ১৩ ছিল, স্পেনের দলটিতে ট্রায়াল দিতে সাত সমুদ্র তের নদী পার হয়ে হাজির হয়েছিলেন তিনি। এত সব গল্পের মাঝে নেইমার নিজেই বলেছেন, চেলসি তার প্রতি আগ্রহ দেখাচ্ছে বলে সম্মান বোধ করছেন। সে সব বেমালুম ভুলে গেছেন তিনি। স্পেনের ক্রীড়া দৈনিক মুন্ডু দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকার সে কথাই বলছেন। "সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে, আমিও চাই তা ধরে রাখতে। আনন্দেই আছি কারণ গোল পাচ্ছি।" বাজারে গুঞ্জন, ১৯ বছরের নেইমারকে কিনতে ২৬.৫ মিলিয়ন ইউরোর থলে নিয়ে ঘুরছে চেলসি। সে নিয়ে অবশ্য কিছু বলেননি ক্ষুদে বালক। দলের উপরে ছেড়ে দিয়েছেন সবকিছু। "আমি জানি না সান্তোস আমাকে বিক্রি করবে কি না। আমার মনে হয় খেলার প্রতি এখন মনোনিবেশ করা উচিত।" ইউরোপের লিগের সমাপ্তি হলেও ২০১০-১১ মৌসুমের খেলার তালিকায় ব্রাজিলের ক্লাব সান্তোসের এখনো তিনটি ম্যাচ বাকী আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলায় বুধবার কোপা লিবারতাদোসের ফাইনালের পথম পর্বের খেলায় উরুগুয়ের ক্লাব পেনারলের মুখোমুখি হবে সান্তোস। দলবদল শেষ হতে এখনো ঢের বাকি। কে জানে, নেইমার গল্পের শেষটাও হয়তো রোনালদোর মতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২১২২ ঘ.