২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ পাতানো নিয়ে ফুটবল দুনিয়ায় হৈ চৈ

ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে ফিনল্যান্ডের ফুটবলে। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে জাম্বিয়া ও জর্জিয়ার ৯ ফুটবলার ও সিঙ্গাপুরের এক ব্যক্তির বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 05:45 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে ফিনল্যান্ডের ফুটবলে। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে জাম্বিয়া ও জর্জিয়ার ৯ ফুটবলার ও সিঙ্গাপুরের এক ব্যক্তির বিরুদ্ধে। সিঙ্গাপুরের ওই নাগরিক হলেন উইলসন রাজ পেরুমাল। তিনিই ম্যাচ পাতানোর কেন্দ্রে রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। ফিনল্যান্ড কর্তৃপক্ষের দাবি, ম্যাচ পাতানোর জন্য পেরুমাল খেলোয়াড়দের বড় অঙ্কের অর্থ দিয়ে থাকেন। এরই মধ্যে পেরুমাল ম্যাচ পাতানোর বিষয়টি স্বীকার করেছেন। এ জন্য কি রকম অর্থ খরচ তার একটি হিসেবও দিয়েছেন তিনি। কর্তৃপক্ষ বলছে, পেরুমাল এশিয়ার একটি প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন স্থানে ম্যাচ পাতানোর কাজ করে থাকে। এর আগে ফেব্র"য়ারিতে ভুয়া পরিচয় দিয়ে ফিনল্যান্ডে গিয়ে ধরা পড়েন পেরুমাল। সেবার ফিনল্যান্ড লিগের দু'টি দলের ম্যাচ পাতানোর চেষ্টা করেন তিনি। দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকায় ম্যাচ পাতানোর চেষ্টা চালানোর সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার কেপ টাউনে দেশটির অপরাধ দমন ইউনিট তাকে গ্রেপ্তার করে। ম্যাচ পাতানোর জন্য 'ম্যাচ-অফিসিয়াল'দের শরনাপন্ন হয়েছিলেন তিনি। দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ায় ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত সন্দেহে ১২ জনকে চিহ্নিত করা হয়েছে। ম্যাচ পাতানোর অভিযোগে টালমাটাল দেশটির পেশাদার ফুটবল। বার্তা সংস্থা ইয়নহাপ জানায়, মোট ১০ ফুটবলারের বিরুদ্ধে ম্যাচ পাতানো চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের ৮ জনই ভিন্ন ভিন্ন দলের। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে উল্লেখ করে বার্তা সংস্থাটি জানায়, প্রাথমিকভাবে তিনটি ম্যাচ নিয়ে তদন্ত শুরু হয়েছে। এদিকে দেশটির সরকার বলেছে, দোষী প্রমাণীত হলে জরিমানা, আজীবন নিষিদ্ধ ও সাত বছর পর্যন্ত জেল হতে পারে। কে-লিগের দলগুলোর মালিকদের অনুরোধে রাষ্ট্র পরিচালিত বাজির কারবারী প্রতিষ্ঠান স্পোর্টস টোটো আপাতত বন্ধ রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩৩২ ঘ.