২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোর মূল পর্বে জার্মানি

ওজিল, গোমেজ ও সচুরেলের গোলে আজারবাইজানকে ৩-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ইউরো ২০১২ এর মূল পর্বে জায়গা করে নিয়েছে জার্মানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 03:48 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওজিল, গোমেজ ও সচুরেলের গোলে আজারবাইজানকে ৩-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ইউরো ২০১২ এর মূল পর্বে জায়গা করে নিয়েছে জার্মানি। কোচ জোয়াকিম লো'র অধীনে ইউরোর বাছাই পর্বের গ্র"প 'এ'তে টানা ৭ম জয়ের দেখা পেলো জার্মান শিবির। ২১ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে আছে। গ্র"প 'সি'র খেলায় ফারো আইল্যান্ড ২-০ গোলে হারিয়েছে এস্তোনিয়াকে। অপরদিকে, গ্র"প ডি'র খেলায় বসনিয়া ২-০ গোলে হারায় আলবেনিয়াকে। একই ব্যবধানে লুক্সেমবার্গের বিপক্ষে জয় পায় বেলারুস। ৬ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে এই গ্র"পের শীর্ষে ফ্রান্স। এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে বেলারুস আছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে ৬ খেলায় বসনিয়ার সংগ্রহ ১০ পয়েন্ট। তারা আছে তৃতীয় স্থানে। গ্র"প 'ই'র খেলায় সুইডেন ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ফিনল্যান্ডকে । একই গ্র"পে সান মারিনোর বিপক্ষে ০-৩ গোলের জয় পেয়েছে হাঙ্গেরি। এই গ্রুপ থেকে নেদারল্যান্ডসের ইউরো মূল পর্বে স্থান পাওয়াটা মোটামুটি নিশ্চিত। দ্বিতীয় স্থান নিয়েই মূলত লড়াই চলছে। সুইডেনের পয়েন্ট ১৫। আর হাঙ্গেরির ১২। শুরুর চাপ কাটিয়ে ৩০ মিনিটে জার্মানিকে এগিয়ে নেন ওজিল। গোল পেয়ে খেলার নিয়ন্ত্রণও নিয়ে নেয় জার্মানরা। ১ মিনিট পরে দ্বিতীয় গোল। আবারও ওজিলের 'পাস', হলগার বাস্তুবারের পা ঘুরে বল মারিও গোমেজের পায়ে গিয়ে পড়ে। জার্মান বুন্ডেসলিগার সর্বোচ্চ গোলদাতা গোমেজ অসহায় গোলরক্ষক কামরান আগাইয়েভকে পরাস্ত করেন সহজেই। ৮৯ মিনিটে আজারবাইজানের পক্ষে মুরাদ হোসেনভ একটি গোল শোধ করেন। ৭৮ মিনিটে বদলি হিসেবে নামা আন্দ্রে সচুরেল কোচের বিশ্বাসের প্রতিদান দিয়ে আজারবাইজানের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন। ফিনল্যান্ডের বিপক্ষে জলাতন ইব্রাহিমোভিচের হ্যাট্রিকে ৫-০ গোলের বড় জয় পায় সুইডেন। কিম কালস্ট্রমের সূচনা গোলের পর ৩১, ৩৫ ও ৫৩ মিনিটে গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন ইব্রাহিমোভিচ। খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে ইমির বাজরামি সুইডেনের পক্ষে শেষ গোলটি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২১৪৬ ঘ.