২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকো ও কোস্টারিকার বড় জয়

হাভিয়ের হার্নান্দেজের হ্যাট্রিকের সুবাদে কনকাকাফ গোল্ড কাপ প্রতিযোগিতায় নিজেদের প্রথম খেলায় মেক্সিকো ৫-০ গোলে হারিয়েছে এল সালভাদোরকে। একই ব্যবধানে কোস্টারিকা জিতেছে কিউবার বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাভিয়ের হার্নান্দেজের হ্যাট্রিকের সুবাদে কনকাকাফ গোল্ড কাপ প্রতিযোগিতায় নিজেদের প্রথম খেলায় মেক্সিকো ৫-০ গোলে হারিয়েছে এল সালভাদোরকে। একই ব্যবধানে কোস্টারিকা জিতেছে কিউবার বিপক্ষে। মেক্সিকো ও এল সালভাদোরের খেলার প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। খেলার ৫৪ মিনিটে ফ্রেইন হুয়ারেজ গোল করে মেক্সিকোকে এগিয়ে নেন। তিন মিনিট পর ব্যবধান বাড়ান ডি নিগরি। এরপরের সময়টা শুধুই হার্নান্দেজের। ৬০, ৬৬ ও খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে তিন গোল দিয়ে হ্যাট্রিক আদায় করে নেন তিনি। এদিকে খেলার ছয় মিনিটেই গোল করে কিউবার বিপক্ষে কোস্টারিকাকে এগিয়ে নেন মার্কোস রেনা। ক্রিশ্চিয়ান বোলানোসের কাছ থেকে বল পেয়ে তিনি তা জড়িয়ে দেন কিউবার জালে। ৪০ মিনিটে স্যাবোরিওর গোলে ব্যবধান বাড়ায় কোস্টারিকা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই আবার গোল করেন রেনা। স্যারোরিও নিজের দ্বিতীয় গোলের দেখা পান ৪৭ মিনিটে। হুয়েল ক্যাম্পবেল কুউবার কফিনে শেষ পেরেকটি ঠোকেন ৭১ মিনিটে। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ২০১৩ সালের কনফেডারেশন কাপে অংশ নেয়ার পাবে। বৃহস্পতিবার কিউবার মুখোমুখি হবে মেক্সিকো। কোস্টারিকা খেলবে এল সালভাদোর বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৫১ ঘ.