২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের ত্রাণকর্তা ইয়াং, পর্তুগালের পোস্তিগা

সুইজারল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করে ইউরো বাছাই পর্বে জি গ্র"পের শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। আর নরওয়েকে ১-০ গোলে হারিয়ে এইচ গ্র"প থেকে ইউরোর মূল পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে পর্তুগাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 02:39 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুইজারল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করে ইউরো বাছাই পর্বে জি গ্র"পের শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। আর নরওয়েকে ১-০ গোলে হারিয়ে এইচ গ্র"প থেকে ইউরোর মূল পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে পর্তুগাল। শনিবার অন্য খেলায় ডেনমার্ক ২-০ গোলে হারায় আইসল্যান্ডকে। এর ফলে এইচ গ্র"পের খেলা জমে উঠলো। পর্তুগাল, ডেনমার্ক ও নরওয়ে, প্রত্যেকটি দেশের পয়েন্ট ৫ খেলায় ১০। গোল ব্যবধানে এগিয়ে থাকায় পর্তুগাল এখন আছে পয়েন্ট তালিকার শীর্ষে। আর নরওয়ে আছে তৃতীয় স্থানে। গ্র"প এফ'র খেলায় মাল্টাকে ৩-১ গোলে হারায় গ্রীস। গ্র"প বি'র অবস্থায় অনেকটা এইচ'র মতো। রাশিয়া ৩-১ গোলে আর্মেনিয়াকে, আয়ারল্যান্ড ২-০ গোলে মেসিডোনিয়াকে এবং স্লোভাকিয়া ১-০ গোলে অ্যান্ডোরাকে হারানোর ফলে ৬ খেলায় আয়ারল্যান্ড, রাশিয়া ও স্লোভেকিয়ার পয়েন্ট দাঁড়িয়েছে সমান ১৩। মূল পর্বে যাওয়া জন্য এই গ্র"পেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। নিজেদের মাঠে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে হাবু-ডুবু খেয়েছে ইংল্যান্ড। ট্রাঙ্কুইলোর জোড়া গোলে সুইসদের বিপক্ষে এক সময় ২ গোলে পিছিয়ে পড়ে তারা। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড একটি গোল শোধ করেন। ৪৬ মিনিটে অ্যাশলে ইয়াংকে মাঠে নামান কোচ ফ্যাবিও ক্যাপেলো। কোচের মূল একাদশে জায়গা না পাওয়ায় কিছুটা হয়তো ক্ষোভ ছিল তার মনে। মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যে গোল করে সেই রাগটাই যেন ঝাড়লেন তিনি। সেই সঙ্গে খেলায় ফেরান ইংল্যান্ডকে। ২-২ গোলের ড্রয়ে খুশি হওয়ার কথা নয় ইংল্যান্ডের। কিন্তু ২ গোলে পিছিয়ে পড়ে এক পয়েন্ট আদায় করে মাঠ ছাড়া সহজ কাজ নয়। এই ড্র'র ফলে ৫ খেলায় ১১ পয়েন্ট নিয়ে মন্টিনেগ্রোর সঙ্গে শীর্ষে আছে দলটি। একই দিন বুলগেরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করে মন্টিনেগ্রো । নরওয়ের বিপক্ষে পর্তুগাল ভালো খেলেছে। গোল সংখ্যা অবশ্য তা বলছে না। মাত্র একটি গোলই আদায় করতে পেরেছে পর্তুগাল। ৫৩ মিনিটে ন্যানির নিচু করে বাড়িয়ে দেয়া বল আলতো 'স্লাইড' করে হেলদার পোস্তিগা পাঠিয়ে দেন জালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০১৩ ঘ.