২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিশোধ নেয়া হলো না ব্রাজিলের

শনিবারের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোলশূণ্য ড্র করেছে ব্রাজিল ও নেদারল্যান্ডস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 08:24 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম) - শনিবারের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোলশূণ্য ড্র করেছে ব্রাজিল ও নেদারল্যান্ডস। ২০১০ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হারের বদলা নেয়ার ভালো উপলক্ষ্য পেয়েছিল মানো মেনজেসের দল। কিন্তু প্রতিশোধের 'মিশন' অপূর্ণই রয়ে গেলো। এদিকে, বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। আর, দক্ষিণ আমেরিকার দু'দলের লড়াইয়ে প্যারাগুয়ে ২-০ গোলে হারায় বলিভিয়াকে। বিশ্বকাপের পর এবারই প্রথম মুখোমুখি হলো ব্রাজিল ও নেদারল্যান্ডস। কোনো পক্ষ গোল করতে না পারলেও উত্তেজনার অভাব ছিল না এই ম্যাচে। ব্রাজিলের গোইয়াস প্রদেশের রাজধানী গোইয়েনিয়ার গভর্ণর দো স্ট্যাডিও গোইয়াস স্টেডিয়াম সেজেছিল হলুদ-কমলা সাজে। বিশ্বের সেরা দুটি দলের লড়াই দেখার জন্য মাঠে উপস্থিত দর্শকের সঙ্গে উন্মুখ ছিল পুরো ফুটবল বিশ্ব। ইব্রাহিম অ্যাফেলে, অ্যারিয়ান রোবেন এবং রবিন ফন পার্সির জুটি নিয়ে সাজানো ছিল নেদারল্যান্ডসের আক্রমণভাগ। ব্রাজিলে রোনালদিনহো ও কাকা ছিলেন না। তবে ফ্রেড, নেইমার, রবিনহো এবং এলানো সুন্দর ফুটবলের পসরা সাজানোর ক্ষমতা রাখেন, তা সবারই জানা ছিল। শুরুতে