২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালি ও স্লোভানিয়ার জয়

২০১২ সালের ইউরো বাছাই পর্বে এস্তোনিয়াকে ৩-০ গোলে হারিয়ে সি গ্র"পে শীর্ষস্থান মজবুত করেছে ইতালি। গ্র"পের অন্য খেলায় স্লোভানিয়া ২-০ গোলে হারায় ফারো আইল্যান্ডসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 05:34 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১২ সালের ইউরো বাছাই পর্বে এস্তোনিয়াকে ৩-০ গোলে হারিয়ে সি গ্র"পে শীর্ষস্থান মজবুত করেছে ইতালি। গ্র"পের অন্য খেলায় স্লোভানিয়া ২-০ গোলে হারায় ফারো আইল্যান্ডসকে। ইতালির হয়ে একটি করে গোল করেন গুইসেপ্পি রসি, এন্তোনিও কাসানো ও জিয়ামপাওলো পাজ্জিনি। ৬ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইতালি। ৭ খেলায় ১১ পয়েন্ট নিয়ে স্লোভানিয়া আছে দ্বিতীয় স্থানে। ৬ খেলায় ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে সার্বিয়া। সমান খেলায় ৭ পয়েন্ট নিয়ে এস্তোনিয়া রয়েছে চার নম্বরে। নিজেদের মাঠে এস্তোনিয়াকে কোনো সুযোগই দেয়নি ইতালি। তাদের পরিকল্পিত আক্রমণের মুখে কিছুক্ষণের মধ্যে এস্তোনিয়ার রক্ষণভাগে ভাঙন ধরে। খেলার ২১ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন রসি। আন্দ্রে পিরলো, আলবার্তো আকুইলানি ও রিকার্ডো মন্টোলিভো সফরকারীদের মাঝমাঠে কোনো জায়গা দেননি। তাদের সঙ্গে তাল মিলিয়ে খেলেন আক্রমণভাগের খেলোয়াড় রসি ও কাসানো। ১৩ মিনিটেই এগিয়ে যেতে পারতো আজ্জুরিরা। কিন্তু সে যাত্রায় বেঁচে যায় এস্তোনিয়া। ৩৯ মিনিটে কাসানো গোল করে ব্যবধান বাড়ান। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে ইতালি। দ্বিতীয়ার্ধেও একই চিত্র। ইতিালির একের পর এক আক্রমণ, আর এস্তোনিয়ার তা সামাল দেয়া। সব মিলিয়ে গোল করার ৮টি সুযোগ পায় ইতালি। এরই একটি থেকে দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন পাজ্জিনি। একপেশে খেলায় এস্তোনিয়া গোলের সুযোগ তৈরি করতে পেরেছিল কেবল একবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭৪৭ ঘ.