২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাম্মামের ঘুষের প্রস্তাব তদন্ত করবে ফ্রেহ'র সংস্থা

মোহাম্মদ বিন হাম্মামের ঘুষের প্রস্তাব দেয়ার কথিত অভিযোগ খতিয়ে দেখার জন্য ফিফা সাবেক এফবিআই পরিচালক লুইস ফ্রেহ'র তদন্ত সংস্থাকে নিয়োগ দিয়েছে। ঘুষের প্রস্তাব দেয়ার এই অভিযোগের সঙ্গে জড়িত রয়েছেন বিন হাম্মাম ও জ্যাক ওয়ার্নার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 05:19 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোহাম্মদ বিন হাম্মামের ঘুষের প্রস্তাব দেয়ার কথিত অভিযোগ খতিয়ে দেখার জন্য ফিফা সাবেক এফবিআই পরিচালক লুইস ফ্রেহ'র তদন্ত সংস্থাকে নিয়োগ দিয়েছে। ঘুষের প্রস্তাব দেয়ার এই অভিযোগের সঙ্গে জড়িত রয়েছেন বিন হাম্মাম ও জ্যাক ওয়ার্নার। ফিফা জানায়, ফ্রেহ গ্র"প ইন্টারন্যাশনাল ইউরোপ (এফজিআই) কাজ করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) নৈতিকতা বিষয়ক কমিটির সদস্য গুয়ামের বিচারক রবার্ট তোরেসের তত্ত্বাবধানে। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শেষে ফ্রেহ এফজিআই প্রতিষ্ঠা করেন। ফ্রেহ এফবিআই'র পরিচালক হিসেবে কাজ করেন ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত। তদন্তকারীরা ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়নের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করবেন। ফিফা প্রেসিডেন্ট পদে নির্বাচনে জেতার জন্য হাম্মাম এই কর্মকর্তাদের প্রত্যেককে ৪০ হাজার ডলার করে ঘুষ সাধেন বলে অভিযোগ উঠেছে। রোববার নির্বাচন থেকে সরে দাঁড়ান বিন হাম্মাম। এর কয়েক ঘন্টা পরই ফিফার নৈতিকতা বিষয়ক কমিটি বিন হাম্মাম ও ওয়ার্নারকে সাময়িকভাবে বরখাস্ত করে। তারা দু'জনই ছিলেন ফিফার নির্বাহী কমিটির সদস্য। ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৩০৮ ঘ.